গান গেয়ে মঞ্চ মাতালেন পলক

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের অনুরোধে গান গাইলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
 
বিখ্যাত ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানটি গান তিনি। নিজেদের অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে গাইতে দেখে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত শিক্ষার্থীরা।
 
বুধবার দুপুরে নাটোরের সিংড়ায় দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে সম্প্রসারিত আইসিটি ভবনের উদ্বোধনে আসেন প্রতিমন্ত্রী।
 
সিংড়ায় দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বড়ির সভাপতি পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চেয়ারম্যান হোসনে আরা বেগম, জেলা পর্যায়ের হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের উপ-পরিচালক কামরুল হাসান, জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়া, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ