দ্রুত দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান। দুই ওপেনার ইমাম-উল হক ও ফখর আজম আউট হয়েছিলেন মাত্র ৩ রানে। ওই অবস্থায় তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শোয়েব মালিক ও বাবর আজম। এই দুজনের দৃঢ়তায় ১৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেটে ৫৭ রান।
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বুধবার বিকেলে ম্যাচটি শুরু হয়েছে।
এটি এশিয়া কাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান উভয় দলই সুপার ফোর নিশ্চিত করেছে। দুই ম্যাচ হেরে বিদায় হয়ে গেছে হংকংয়ের।
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১২ বার মুখোমুখি হয়েছে। ছয়বার জিতেছে ভারত। হেরেছে পাঁচবার। অন্য দিকে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়েই সুপার ফোর নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/কেআই