বাঁশখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রকে যৌন হয়রানীর অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীর প্যানিনসুলা গ্রামার স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রের ওপর যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শেখেরখীল ইউনিয়নের ফেরদৌস চেয়ারম্যানের ব্রিক ফিল্ড এলাকায় শুক্রবার রাত ৮ টায়।
 
জানা গেছে, ওই ছাত্র (১১) দোকানে ঔষধ আনতে গেলে পার্শ্ববর্তী ট্রাক ড্রাইভার মোঃ ইদ্রিচ তাকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডে নিয়ে যায় এবং যৌন হয়রানী করে। এ সময় তার চিৎকারে রাস্তায় চলাচলকারীরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
 
এ ব্যাপারে শিশুটির মা নুর রাহার বেগম গত ১৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী বরাবর একটি আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বাঁশখালী থানাকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
 
এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর আমরা আসামিকে ধরার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। 
 
ইত্তেফাক/নূহু