গোমস্তাপুরে সেফটিক ট্যাংকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেফটিক ট্যাংকে পড়ে সোহেল রানা (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর জানান, বুধবার সকালে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা পায়খানায় যায়। সে সময় সঙ্গে থাকা মোবাইল সেটটি হাত থেকে সেফটিক ট্যাংকে পড়ে যায়। পরে সে মোবাইল সেটটি উদ্ধার করতে চেষ্টা করে। এ সময় পায়খানা ভেঙ্গে সেফটিক ট্যাংকের মধ্যে সে মাথা নিচু করে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করার আগেই সে ঘটনাস্থলে মারা যায়।
 
প্রসঙ্গত, সোহেল রানা বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে তার সহপাঠী ও এলাকার লোকজনের মাঝে শোকের মাতম ছড়িয়ে পড়ে।
 
ইত্তেফাক/নূহু