চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক সম্রাট বাবুসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হল- নাচোল পৌর মহল্লার মমিন পাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে বাবু (৪০) ও শিবগঞ্জ উপজেলার কান্তিনগর গ্রামের তুফানি বিশ্বাসের ছেলে আবু বাক্কার (৪৯)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মমিন পাড়া থেকে ১১পিছ ইয়াবাসহ বাবুকে আটক করে। অপরদিকে নাচোল পৌর মহল্লার শিবপুর শিয়ালা থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ আবু বাক্কারকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলায় বুধবার জেল হাজতে প্রেরণ করেছে।
ইত্তেফাক/বিএএফ