সালথায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

ফরিদপুরের সালথায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগদী গ্রামের মৃত্যু এলেম মাতব্বরের ছেলে ওলিয়ার মাতুব্বর বাড়ির পাশে পৈতৃক একটি তাল গাছ বিক্রি করে। বুধবার সকাল ৭টার দিকে এ নিয়ে তার বড় ভাই কবির মাতুব্বর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে কবির ও তার ছেলে মুজাহিদ লাঠি নিয়ে ওলিয়ারকে বেধড়ক লাঠিপেটা করে। আহত অবস্থায় ওলিয়ারকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার বিকালে তাকে ঢাকা নেওয়ার পথে দৌলদিয়া ফেরী ঘাটে পৌঁছালে ওলিয়ার মাতুব্বরের (৪০) মারা যায়। ওলিয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাবী শাহানারা বেগম। ভাই কবির হোসেন ও ছেলে মুজাহিদ পলাতক রয়েছে।
 
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, লাশ উদ্ধার করে থানায় এনেছি। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/বিএএফ