বগুড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ ব্যবসায়ী গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া গ্রামের মো. নুরুন্নবীর ছেলে মামুন হোসেন (২৪), বগুড়া সদরের নওশেদপুরের হান্নান তালুকদারের ছেলে রাকিব তালুকদার (১৯), গাবতলীর বাগবাড়ি গ্রামের আনিছ তালুকদারের ছেলে বাবু তালুকদার (১৯), এবং সারিয়াকান্দি উপজেলার চর ফাজিলপুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে গোলাম মোস্তফা ওরফে বাবু (২৫)।
জানা গেছে, র্যাব-১২ এর একটি দল বুধবার বিকেলে শহরের চকফরিদ কলোনী এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, মদ, বিয়ারসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে ৪ বোতল ফেনসিডিল, সাড়ে ৯ লিটার দেশীয় চোলাই মদ, পৌনে ১ লিটার বিদেশী মদ, ২ ক্যান বিয়ার ও মাদক বিক্রির আড়াইশ’ টাকা উদ্ধার করে।
ইত্তেফাক/বিএএফ