ইস্তাম্বুলে নির্মাণাধীন বিমানবন্দরের ২৪ শ্রমিকের কারাদণ্ড

তুরস্কের ইস্তাম্বুলের নতুন বিমানবন্দরে আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। তারা বিমানবন্দরে কাজের পরিবেশ নিয়ে বিক্ষোভ করেছিল।
 
ইস্তাম্বুলের এই বিমানবন্দরে বছরে ৯০ লাখ যাত্রী আসা-যাওয়া করতে পারবে। এটি হতে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরের একটি। বিমানবন্দরে বিক্ষোভের জন্য ৪ শতাধিক মানুষকে আটক করা হয়।
 
গত সোমবার বিপুল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দরের কাজ শুরু করা হয়। আটককৃতদের মধ্যে ৪৩ জনকে আদালতে হাজির করা হয়। আদালত নজরদারির শর্তে ১৯ জনকে ছেড়ে দেয় এবং ২৪ জনকে জেলে পাঠায়। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারকৃত ২৪ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান, রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
 
নির্মাণ প্রকল্পে শ্রমিকদের খাবার, আবাসন এবং কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ চলছিল। ২০১৫ সালে কাজ শুরু হওয়ার পর এ পর্যন্ত ২৭ জন শ্রমিক সেখানে নিহত হয়েছে। সর্বশেষ গত শুক্রবারে একটি শাটল ট্রেনে দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হওয়ার পর বিমানবন্দরে আন্দোলন শুরু হয়। -রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর