মাদারীপুরের রাজৈরে বিপুল পরিমাণ জাল টাকার নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর কাশিমপুর বৈরাগীর বাজার জিয়াউল হাওলাদারের কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, জাল টাকা তৈরির করছে এমন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার সময় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর কাশিমপুর বৈরাগীর বাজারের জিয়াউল হাওলাদারের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার টাকা, পাঁচশত টাকা ও একশত টাকার মোট ৬ লাখ ৫৯ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এ ছাড়া জাল টাকার নোট তৈরি করার সরঞ্জামসহ মিলন আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় জালিয়াত চক্রের অন্য দুই সদস্য জিয়াউল হাওলাদার ও মোজাম্মেল হক পালিয়ে যায়। গ্রেফতারকৃত মিলন আলী চাপাইনবাবগঞ্জ জেলার কুলিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে থানায় মামরা দায়ের হয়েছে।
ইত্তেফাক/ইউবি