কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে যৌথবাহিনী অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নয়াপাড়া শরণার্থী পুলিশ ক্যাম্পের আইসি মো. কবির হোসেনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপন আস্তানায় ঘুমিয়ে বিশ্রামের সময় নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পি-ব্লকের এমআরসি নং ৩০২৪২, শেড নং- ৫ এর ৫নং রোমের বাসিন্দা মৃত মনু মিয়ার পুত্র আমির হাকিম (৩৫)কে আটক করে।
তিনি হত্যা মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে কৌশলে চিহ্নিত অপরাধীদের সাথে সংঘবদ্ধ হয়ে নানা অপরাধে জড়িয়ে ফেরারী জীবন-যাপন করে আসছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে আইসি কবির হোসেন নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএম