কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বুড়িচং উপজেলার কোরপাই ও কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী মুরগি বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আবু সেলিম ঘটনাস্থলে নিহত হন। সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের ছেলে।
এর আগে সকাল ৭টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় সড়ক দুর্ঘটনা একজন নিহত হন। পুলিশের ধারণা- রাতের কোনো এক সময় গাড়ি থেকে পড়ে তিনি নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/ইউবি