টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানে বিপক্ষে টস হেরে বোলিং করছে বাংলাদেশ। আর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান।
 
এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আজ। খেলা হচ্ছে দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে। এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচ এটি। 
 
আজকের ম্যাচটি বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য নিয়মরক্ষার। কারণ দু’দল ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে।
 
আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে মুস্তাফিজ ও মুশফিকুর রহিমরকে বিশ্রামে রাখা হয়েছে। 
 
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, মোমিনুল হক, সাকিব আল হাসান, মিথুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, মেহদি হাসান মিরাজ, মাশরাফি, রুবেল, নাজমুল হোসাইন শান্ত ও আবু হায়দার। 
 
ইত্তেফাক/জেডএইচ