ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধ শতাধিক

ভারতের উত্তরাঞ্চলে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক লোক। পাহাড়ি  রাস্তায় একটি বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
 
পুলিশের এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ‘বুধবার রাতে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত সকলকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
 
ইত্তেফাক/এসআর