মহেশপুরে ছেলেসহ জামায়াত নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত নেতা সাদিকুল ইসলাম ও তার ছেলে মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মহেশপুর থানার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত সাদেকুল ইসলাম নেপা ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা। তার ছেলে মাহাবুবুর রহমান নেপা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াতের রোকন।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে। এছাড়া তারা ইতিপূর্বে একাধিক মামলায় জামিনে রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ