নিয়মরক্ষার ম্যাচ। কারণ সুপার ফোরে জায়গা আগেই মজবুত করে রেখেছে টাইগাররা।
আর মাত্র ৮ ওভার বাকি! অথচ জেতার জন্য রান দরকার ১৩৭! নিরাশ হওয়ারই কথা বাংলাদেশ সমর্থকদের! এ অবস্থায় কেবল দৈবই পারে দলকে জিতিয়ে নিয়ে আসতে। কিন্তু দৈব আজ সহায়ক হবে বলে মনে হচ্ছে না! অবশ্য আজ ম্যাচ হারলেও বাংলাদেশ হারছে না-এটাই সান্ত্বনা।
আজকের ম্যাচে ব্যাট করতে নেমে রশিদ ঝড়ে ব্যাটিং ছাড়ার সময় বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। সেই লক্ষে শেষ উইকেটটি হাতে থাকতে বাংলাদেশের অবস্থা এমনটি। এবং সে অবস্থায়ই শেষ হলো বাংলাদেশের খেলা।
রশিদ খান অপরাজিত ৫৭ রান করে। সাকিব আল হাসান নিয়েছেন ৪ উইকেট।
ইত্তেফাক/নূহু