মেঘনায় ট্রলার ডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ

মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি বালুভর্তি ট্রলার ডুবিতে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
নিখোঁজ তিন শ্রমিক হলেন- জাহাঙ্গীর হোসেন (৬০), বালিহারি গ্রামের রুহুল আমিন(৫৯) ও আব্দুস সালাম (৪২)।  ট্রলার ডুবির ২৪ ঘণ্টা পার হলেও নিখোঁজ শ্রমিকদের কোন সন্ধান মেলেনি।
 
এমবি আল নববী নামক বাল্কহেডের মালিক স্বরূপকাঠির মো. বর্ষাদুজ্জামান মিন্টু জানান, এমবি আল নববী, এমবি মহব্বত আলী গাজী ও এমবি রনতরী নামক বাল্কহেডসহ অন্য তিনটি কোসা ট্রলার ৪ দিন আগে সিলেট থেকে বালু ভর্তি করে স্বরূপকাঠি ও বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। স্থানীয় জেলেরা ১৫ শ্রমিককে উদ্ধার করে। কিন্তু জাহাঙ্গীর, রুহুল  ও সালাম নামে তিন শ্রমিক নিখোজ হন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শ্রমিকদের কোন সন্ধান পাওয়া যায়নি।
 
 
ইত্তেফাক/এসজেএ/ইউবি