সুশাসন তৈরি করার স্বপ্ন দেখালেও, পাকিস্তানের চরিত্র বদলায়নি। কারণ ক্ষমতায় যিনি আছেন তিনি শুধু প্রতিশ্রুতি দিতে পারেন, কোনও কাজের কাজ তাকে দিয়ে হয় না। তিনি আসলে ইমরান খান নন, তিনি ‘তালেবান’ খান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন পাক অধিকৃত কাশ্মীরের মানবাধিকার কর্মীরা৷
গতকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচার দিন দিন বাড়ছে। এখানে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। ইমরান খানের ভুল নীতির জন্য বিপথে চালিত হচ্ছে পাকিস্তান। ভুল পথ দেখাচ্ছে ইসলামাবাদ।
মানবাধিকার কর্মীদের দাবি খাইবার পাখতুনখোওয়ার মাদ্রাসাগুলোর উন্নতির জন্য ৩০ কোটি টাকা দিয়েছেন ইমরান। অথচ এই মাদ্রাসাগু্লো জঙ্গি মনোভাব পোষণ করে। এখানে অর্থও আসছে নিয়ম বহির্ভূত ভাবে। এই অর্থ পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নের কাজে তো লাগছেই না, বরং জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে৷ কাশ্মীরের বিভিন্ন অংশে এখান থেকেই সন্ত্রাস ছড়াচ্ছে।
মানবাধিকার কর্মীরা আরও জানায়, পাক অধিকৃত কাশ্মীরের প্রতি পাকিস্তানের মনোভাব কোনও অংশে পরিবর্তিত হয়নি৷ ক্ষমতার বদল হলেও, নীতির বদল হয়নি।
ইত্তেফাক/এসআর