১৭৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের সামনে ভালভাবে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৪৯.১ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩।
 
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদি হাসান। ৫০ বল খেলে তিনি করেন ৪২ রান।  দ্বিতীয় সর্বোচ্চ২৬ রান করেন অধিনায়ক মাশরাফি।
 
অন্যদিকে ভারতের হয়ে বেশি উইকেট পান রবীন্দ্র জাদেজা। ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে নিজের ঝুলিতে নেন ৪টি উইকেট। 
 
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
 
ইত্তেফাক/এসআর