বিদেশিদের কাছে না গিয়ে জনগণের কাছে যান: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি দীর্ঘদিন সরকারের বাইরে থাকার কারনে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। অনেক আবল-তাবল বকছে। মাঠে আন্দোলন করার ক্ষমতাও তাদের নেই। তাই বাধ্য হয়েই এখন বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে। তাদেরকে বলছি, এখনো সময় আছে বিদেশিদের কাছে না গিয়ে জনগণের কাছে যান। কেননা, জনগণই সকল ক্ষমতার উৎস।’
 
শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী মিয়া ভিলায় অসহায় পরিবার ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মাঝে ঢেউ টিন ও নগদ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে  ঢেউটিনে ও নগদ টাকার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
 
চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ কবির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল মজুমদার প্রমুখ।
 
 
ইত্তেফাক/বিএএফ