শুক্রবার পৃথিবীতে পালিত হলো বিশ্ব শান্তি দিবস। দিবসটি পালনের জন্য শুক্রবার সকালে জেএমআই গ্রুপের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে র্যালি বের হয়। তার আগে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে জেএমআই গ্রুপের এমডি মো. আবদুর রাজ্জাক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জেএমআই গ্রুপ ঐক্যবদ্ধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে হিংসা-বিদ্বেষ, মারামারি-হানাহানি, যুদ্ধবিগ্রহ এবং অশান্তিমুক্ত বিশ্বসমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তারা সবসময় দেশবাসীর পাশে আছে।
তিনি বলেন, আমরা মনে করি, শান্তি প্রতিষ্ঠার মূল উৎস হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সংগ্রামে শরীক হওয়া।
প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি জনাব মো. আব্দুর রাজ্জাক। পরে একটি র্যালিটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন, তারা এক দশক ধরেই বিশেষ এই দিনটিকে অর্থবহ ও তাৎপর্যমণ্ডিত করার লক্ষ্যে র্যালি আয়োজন করছেন।
তিনি জানান, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ জনমত সৃষ্টির জন্য এই আয়োজন অব্যাহত রেখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুর রাজ্জাক, জেএমআই চেয়ারম্যান জনাব জাবেদ ইকবাল পাঠান ও উর্ধ্বতন র্কমর্কতাবৃন্দ।
জাপান, কোরিয়া, চীন, তুরস্ক ও যুক্তরাজ্যের জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ উৎপাদিত বিশ্বমানের বিভিন্ন জীবনরক্ষাকারী মেডিকেল ডিভাইসেস এবং ওষুধ বিপণনের মাধ্যমে দেশে-বিদেশে স্বাস্থ্য সেবা দিচ্ছে।
ইত্তেফাক/নূহু