রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
 
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া যায়। দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
 
রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। মাদক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি