মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় শনিবার সকালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ২০জন যাত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাস ও আরিচাগামী মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় পোশাক কারখানার নারী শ্রমিকবাহী বাস খাদে পড়ে গেলে ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ নিহতের পরিচয় জানার চেষ্টা করছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি