সঙ্গীতশিল্পী ও উদ্যোক্তা রিয়ানাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তার জন্মভূমি বারবাডোস। তিনি দেশটির শিক্ষা, পর্যটন ও বিনিয়োগ খাতের প্রচারণা চালাবেন।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর রিয়ানা তার প্রতিক্রিয়ায় জানান, মর্যাদাপূর্ণ এই উপাধি পেয়ে তিনি এতটা গর্বিত, যার চেয়ে বেশি গর্বিত হওয়া যায় না। রিয়ানা আরো জানান, তিনি বারবাডোসকে নতুন করে সাজাতে সাহায্য করার অপেক্ষায় আছেন।
৩০ বছর বয়সী রিয়ানাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সময় বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে বলেন, এই দেশের জন্য রিয়ানার গভীর ভালবাসা রয়েছে আর সে ভালবাসা তার মানবপ্রীতিতে ফুটে ওঠে, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। এছাড়া দেশের প্রতি তার অবদান মাধ্যমেও তার দেশপ্রেম প্রকাশ পায়। তিনি তার দেশকে নিজের বাড়ি হিসেবে দেখে আসছেন।
রিয়ানা ইতিমধ্যেই বারবাডোসের সাংস্কৃতিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, আমি আমার নিজ দেশের কাছ থেকে এরকম মর্যাদাপূর্ণ উপাধি পেয়ে এতটাই গর্বিত যে, এর চেয়ে বেশি গর্বিত হওয়া আমার জন্য সম্ভব না।
তিনি আরো বলেন, সকল ‘বারবাডিয়ানের’ উচিত চলমান এই প্রচেষ্টার ভূমিকা রাখা। আমি দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত ও উচ্ছ্বসিত। আমি প্রধানমন্ত্রী মোটলের সঙ্গে মিলে কাজ করার ও বারবাডোসকে নতুন করে সাজানোর অপেক্ষায় রইলাম। -দ্য গার্ডিয়ান
ইত্তেফাক/ জেআর