বাবার ঋণ পরিশোধ করতে নাইজেরিয়ার একটি গ্রামে বিক্রি করে দেওয়া হয় মেয়েদের। এটি নাইজেরিয়ার ওই অঞ্চলের ঐতিহাসিক 'টাকার বিবাহ' হিসেবে পরিচিত। বিবাহিত মেয়েদের বলা হয় 'টাকার বউ'।
দক্ষিণ নাইজেরিয়ার ক্রস নদীর ওবুধ পাহাড়ের গা ঘেঁষে একটি গ্রামে দীর্ঘদিন যাবত এ প্রথা চলে আসছে।
সেখানে কর্মরত নারী অধিকারকর্মীরা জানায়, বাবার ঋণ শোধের জন্য ছোটকালে মেয়েদের বিক্রি করা হয়। বিক্রি হওয়া এসব মেয়েরা সারা জীবন অন্যের যৌনদাসী হিসেবে জীবন পাড় করে।
মানবাধিকার কর্মীরা আরও জানায়, গত সপ্তাহে এখানে পাঁচ বছর বয়সী এক মেয়ের এমন বিয়ে দেওয়া হয়েছে।
রোজ ইনইতি নামের এক মেয়ে যার এমন বিয়ে হয়েছিল। ভাগ্যক্রমে ৯ বছর আগে সে পালিয়ে আসে।
IMG0
রোজ বলেন, আমার বাবা আমার ৭ বছর বয়সে মারা যায়। এর তিন বছর পরে আমাকে এমন বিয়ে দেওয়া হয়।
সেখানকার এক সম্প্রদায়ের নেতা বলেন, এমন প্রথা অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছ।
এ ব্যাপারে তিনি আরও বলেন, ওই অঞ্চলে এমন পৈশাচিক ঘটনা ঘটতো কিন্তু তা ৯০ দশকের দিকে। আমি যতদূর জানি তা এখন পুরোপুরি নিষিদ্ধ।
সূত্র- আল-জাজিরা
ইত্তেফাক/এসআর