ট্রাম্পকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রফতার করেছে আমেরিকা প্রশাসন। গতকাল (শুক্রবার) ওহিও রাজ্য থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানায় আমেরিকার এক আইনসংস্থা। খবর সিএনএনের।
  
শাওন রিচারড ক্রিস্টি (২৭) নামের এ ব্যক্তি, প্রেসিডেন্ট ট্রাম্প ও মরগানি নামে জেলার এক আইনজীবীকে ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়।
 
এ বছরের জুন মাসে ক্রিস্টি তাদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেন, মরগানি, ট্রাম্প প্রস্তুত হও। আমি শপথ করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মাথায় গুলি করে মেরে ফেলবো।
 
হুমকি দেওয়ার তিন মাসের মাথায় গ্রেফতার হল ক্রিস্টি। গতকাল গ্রেফতার করার সময় ক্রিস্টির কাছ থেকে একটি ছুরি ও বন্দুক উদ্ধার করে পুলিশ।
 
ইত্তেফাক/এসআর