যশোরের বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ আব্দুল খালেক (৪০) নামে ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। শুক্রবার সকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও ৬ কেজি গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খালেক বেনাপোলের ঘিবা গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকালে বিজিবি সদস্যরা ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল খালেককে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩টি নাইন এমএম পিস্তল, ৬টি ম্যাগাজিন, ৮রাইন্ড গুলি ও ৬ কেজি গাজা জব্দ করা হয়। জব্দকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ খালেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ