ভোলার চরফ্যাশনে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জনতা বাজারের দক্ষিণ পাশের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত ওসমানগঞ্জ ৭নং ওয়ার্ডের মৌলভী আবুল খায়ের ওসমানীর ছেলে আল আমিন রায়হান ওসমানী (৪০) এবং তার সহযোগী একই এলাকার আবুল খায়ের মোল্লার ছেলে আক্তার হোসেন (২৮)।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার জনতা বাজারের দক্ষিণ পাশের আলী একাব্বর মাঝি বাড়ির পশ্চিম পাশের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/বিএএফ