পাবনার চাটমোহরে প্রায় অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শনিবার পৌর শহরের পুরাতন বাজার ও দোলং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
জানা গেছে, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় চাটমোহর পুরাতন বাজারের মুরগী বাজার, কাচা বাজারসহ জেলা পরিষদ ডাকবাংলো, থানা মোড়, হাসপাতাল সড়ক ও দোলং এলাকায় সরকারি জায়গা ও রাস্তা দখল করে স্থাপিত অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা হয়।
এছাড়া সোনালী ব্যাংক সড়কের দু’পাশের দোকানীদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম, চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বাবু, আনসার ও ভিডিপি অফিসার আব্দুর রহমান রানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, পৌর কাউন্সিলর সাদেক আলী আকন্দ প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ