ইরানে এক সামরিক কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারীদের দ্রুত খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। আহত হয়েছেন অনেকে। খবর রয়টার্সের।
আজ শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে ভয়াবহ এই হামলা চালানো হয়।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, খাকি পোশাক পরে মোটরসাইকেলে করে দুই বন্দুকধারী এই হামলা চালিয়েছে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত স্থায়ী ইরান-ইরাক যুদ্ধের শুরু স্মরণে কুচকাওয়াজটির আয়োজন করা হয়।
ইত্তেফাক/ এসআর