ভারতে ৬ বছরের শিশুকে ধর্ষণ

ভারতের উত্তর প্রদেশের ৬ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণ শেষে ওই শিশুকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
 
এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে শিশুটি এক ধর্মীয় উৎসবে তার নানার বাড়িতে বেড়াতে যায়। কিন্তু সেখানে যাওয়ার তিনদিন পর গত বৃহস্পতিবার নিখোঁজ হয়।
 
অবশেষে আজ (শনিবার) শিশুটির মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় বাসানাতপুর গ্রামের একটি স্কুলের টয়লেটে পাওয়া যায়।
 
পুলিশ ধারনা করছে, ধর্ষণের পর হত্যা করা হয় শিশুটিকে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
 

ইত্তেফাক/এসআর