বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের জয়রথ চলছেই। শনিবার শালকের ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে টানা ছয়বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের অষ্টম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেসের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিথ। আর ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত লেভানডস্কি।
চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান বায়ার্ন মিউনিখের। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হার্থা।
ইত্তেফাক/এএম