সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদ্বোধনের এক বছরেও পৌর বাস টার্মিনালটি চালু হয়নি।
উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে বাখুয়া খলিশাগাড়ী বিল এলাকায় প্রায় এক একর জায়গা নিয়ে টার্মিনালটি নির্মাণ হয়েছে। এ টার্মিনালের পেছনে ভূমি ক্রয়সহ অবকাঠামো নির্মাণের প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে হয়েছে বলে পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়। উল্লাপাড়া পৌরসভার অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি ও যানজট মুক্ত শহর রাখতে এটি নির্মাণ করা হয়। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর এই বাসটার্মিনালটি উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ সমস্যার কারণে কাজটি বিলম্বিত হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় বিভিন্ন পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে ইতোমধ্যেই কয়েক দফা বৈঠক হয়েছে। এই বৈঠকে তাদের সহযোগিতা ও পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। অচিরেই বাস টার্মিনালটি সচল হবে।
ইত্তেফাক/এমআই