ঢাকায় আনা হচ্ছে প্যানেল মেয়র ওসমান গণির মৃতদেহ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণির মৃতদেহ আজ রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ৪৪৮) করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হচ্ছে।
 
মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ জোহর গুলশানস্থ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশানস্থ নগর ভবনের সামনে রাখা হবে।
 
মরহুমের ২য় নামাজে জানাজা বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য়  জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
 
ইত্তেফাক/এমআই