‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ ও ‘ডাই অ্যানাদার ডে’ ছবিগুলো যারা দেখেছেন তাদেরকে নতুন করে ব্রসনানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। চারটি ছবিই বক্স অফিস মাত করেছিল। আর এই সাফল্যের মূলনায়ক ছিলেন পিয়ার্স ব্রসনান।
পিয়ার্স ব্রসনানকে সর্বশেষ দেখা গেছে গত জুলাইয়ে মুক্তিপ্রাপ্ত ‘মাম্মা মিয়া’ ছবিতে। ২ মাস না পেরুতেই নতুন ছবি নিয়ে আবার দর্শকদের সামনে এসেছেন তিনি। এবারের ছবির নাম ‘ফাইনাল স্কোর’। স্কটম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবি মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। ছবিতে ব্রসনান ছাড়াও আছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা।
বাংলাদেশের ব্রসনান ভক্তদের জন্য সুখবর হলো, ২১ সেপ্টেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি।
ইত্তেফাক/মোস্তাফিজ