২৬ ঘণ্টা পর বগুড়ার সঙ্গে লালমনিরহাটের রুটে টেন চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা দেড়টার দিকে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বগুড়া রেলের স্টেশন ম্যানেজার বেনজুরুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
অতি বৃষ্টির কারণে জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সোনাতলা উপজেলার চকচকিয়া সেতুর একটি পিলার শনিবার সকালে ডেবে যায়। ফলে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আন্তঃনগর দুটি ট্রেন আটকে পড়ে।
শনিবার বেলা ১১টা থেকে সেতুটি হয়ে বগুড়া-বোনারপাড়া-সান্তাহার রুটে লোকাল ও মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়ার সোনাতলা স্টেশনে অপেক্ষায় থাকা দোলন চাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর রবিবার ২টায় মেরামত করা সেতু অতিক্রম করেছে।
ইত্তেফাক/জেডএইচ