প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কওমিদের আনন্দ মিছিল

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) এর সনদকে মাস্টার্সের মান প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংসদ সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন ছাত্র-শিক্ষকরা। 
 
রবিবার সুনামগঞ্জের ছাতকে মাদারিছে কওমিয়া উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 
 
মিছিলে অংশ নেন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা সৈয়দ আহমদ, হাফিজ মাওলানা নূরে আলমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। 
 
ইত্তেফাক/জেডএইচ