চট্টগ্রাম মহানগরীতে এবার বেপরোয়া যাত্রীবাহী বাস প্রাণ কেড়ে নিলো এক পুলিশ কনস্টেবলের। নিহত কনস্টেবলের নাম আমান উল্লাহ (৫৫)।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায়। আমান উল্লাহ চট্টগ্রাম মহানগরী পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
ঐ এলাকায় কর্তব্যরত অবস্থায় তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি বাস ফয়’স লেক এলাকা দিয়ে খুলশী অভিমুখে যাওয়ার সময় আমান উল্লাহকে চাপা দেয়।
ইত্তেফাক/আরকেজি