সাভারে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ৫০ বোতল ফেনসিডিলসহ মাহমুদুল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাহমুদুল পৌর এলাকার রাজাসন মহল্লার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ থেকে মাদক এনে সাভারের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাহমুদুলকে আটক করা হয়।