ভাণ্ডারিয়ায় জাতীয় মীনা দিবস পালিত

ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরের যৌথ উদ্যোগে আজ সোমবার জাতীয় মীনা দিবস পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ‘‘মানসম্মত শিক্ষা-শেখ হাসিনার দিক্ষা; মায়ের দেয়া খাবার খায়, মনের আনন্দে স্কুলে যায়’’ এ শ্লোগান সম্বলিত প্লাকার্ড সহ এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মো. নজরুল ইসলাম মোল্লা মো. এমাদুল হক, মো. হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আ. রাজ্জাক, রাম প্রসাদ পাল, সহকারী শিক্ষক শ্রীদেবী মৃধা, রাবেয়া পারভিন প্রমুখ।
 
এতে উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক অংশগ্রহন করে। পরে  বিভিন্ন ইভেন্টে এ চারটি স্কুলের ১৫ জন শিক্ষক ও ১৫ জন শিক্ষার্থীসহ মোট ৩০ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
 

ইত্তেফাক/এএম