তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার তেঁতুলিয়া এলাকায় একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে তালা উপজেলার তেঁতুলিয়া এলাকার একটি ধান ক্ষেতে লাশটি দেখতে পান জমির মালিক। খবর পেয়ে তালা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। তার মুখে দাড়ি ও উলঙ্গ ছিল। নিহত ব্যক্তিকে প্রায় এক সপ্তাহ ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে এলাকাবাসী।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ