জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মুলাদীতে মেনন

'এক এগারোর কুশিলবরা স্বাধীনতা বিরোধীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার হরণ করার জন্য আবারো ষড়যন্ত্র শুরু করেছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সম্মিলিতভাবে তাদের প্রত্যাখ্যান করে উন্নয়নের তাগিদে বর্তমান শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় বসাবো।' বরিশালের মুলাদীতে চরকালেখা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।
 
সোমবার বেলা ১১টায় চরকালেখা কলেজ মাঠে কলেজ সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে রজত জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মুলাদী বাবুগঞ্জের সাংসদ অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আঃ বারি, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, মুলাদী থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউল আহসান প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু