কর্ণফুলিতে ১ লাখ ১৫ হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের কর্ণফুলিতে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ ফারুক (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে তাকে আটকের পর কর্ণফুলি শিকলবাহা দ্বীপ কালারমোড়ল এলাকার বাইট্টাগোষ্ঠির কবরস্থান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
 
আটককৃত ফারুক ১নং ওয়ার্ডের দ্বীপ কালারমোড়ল বাইট্টাগোষ্ঠি এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।
 
কর্ণফুলি পুলিশ জোনের এসি জাহেদ জানান, ‘ফারুককে আটকের পর তার দেওয়া তথ্যমতে শিকলবাহার দ্বীপ কালারমোড়ল বাইট্টাগোষ্ঠি কবরস্থান থেকে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবার মালিক ওই এলাকার মো. মহসিন পালিয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কর্ণফুলি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।’
 
ইত্তেফাক/বিএএফ