রাজশাহীর মোহনপুরে এক দিলতলা হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, ‘বিএনপি-জামায়াতের ২৫/৩০ জন নেতাকর্মী নাশকতার পরিকল্পনায় এক দিলতলা হাট এলাকা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে তল্লাশি করে একটি গাছের নিচ থেকে ব্যাগে রাখা ৮টি হাতবোমা উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।’
ইত্তেফাক/বিএএফ