বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল (রবিবার) এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এ কৃতিত্ব গড়েন মুশফিক।
আফগানিস্তানের বিপক্ষে গতকাল ৩৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশের এ তারকা ব্যাটসম্যান। সেই সঙ্গে ৫০ ওভারের ফর্মেটে পাঁচ হাজার রান পূর্ণ করেন।
মুশফিক ছাড়াও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ১৮৩ ম্যাচে ৬৩০৭ রান তামিমের। ১৯২ ম্যাচে ৫৪৮২ রান করেছেন সাকিব। ১৯০ ম্যাচে মুশফিকের রান ৫০২৬।
ইত্তেফাক/এসআর