পরকীয়ার জেরেই হাসনাকে হত্যা, দেবর গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে পরকীয়ার জেরেই কারখানা শ্রমিক হাসনা হেনাকে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসনার পরকীয়া প্রেমিক দেবর কমর উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃত কমর উদ্দিন উপজেলার জাম্বুরিরটেক এলাকার আমজাদ হোসেনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক রাজীব কুমার জানান, হাসনা হেনা ও কমর উদ্দিনের পরকীয়ায় বাধা হয় স্বামী। একপর্যায়ে হাসনা হেনা বাড়ি ছেড়ে পোশাক কারখানায় চাকরি নিয়ে কেওয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। কমর উদ্দিন স্বামীর পরিচয়ে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করত। সম্প্রতি হাসনা হেনা কমর উদ্দিনকে বিয়ের  জন্য চাপ দিলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পরে কমর উদ্দিন হাসনাকে শ্রীপুর বরমী সড়কের বাসাবাইদ ব্রিজের পাশে  নিয়ে যায়। একপর্যায়ে কমর উদ্দিন হাসনাকে  হত্যা করে ফেলে চলে যায়।