মধুখালীতে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১

মধুখালীতে ত্রিমুখি সংঘর্ষে একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে। রবিবার ভোরে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষীতপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রীন বাংলার ঢাকা মেট্রো ব- ১২-০৪৯৪ গাড়ি, ট্রাক ঝিনাইদহ-ট -১১-০৭১৬ ও একটি পিক-আপ ঢাকা মেট্রো ড-১৪-৬০১১-এর মধ্যে ত্রিমুখি সংঘর্ষ হয়।
 
নিহত হেলপারের নাম মো. শাহেদ হোসেন (২৮), পিতার নাম মো. হাকিম। বাড়ি ঝিনাইদহ জেলার কোঁটচাঁদপুর থানার দুতসাড়ীভবানীপুর গ্রামে। আহতরা হলেন আনসার (৪৫), ওহিদ (৩০), বেলাল হোসেন (৩৫), বাবলু (৪৫), খোরশেদ (১৮), রবিউল হোসেন (৫০), সাইফুল্লাহ (২১), আল মামুন (২০), আল মামুন (২৫), হুমায়ন (৩৫),সহিদুল (৩৫), রাজু (২০), মিরাজুল (৪৫), হাবিবুর রহমান (২৫), ওজিবর (৪০) ও মান্নান (৫০)। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
 
করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
 
ইত্তেফাক/নূহু