সন্ত্রাসী ও জঙ্গি হামলার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসী ও জঙ্গি হামলা চলছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তিন দিনের ব্রুনাই সফর শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরে বিমানবন্দর থেকে গণভবনে পৌঁছে সেখানে সমবেত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন। এসময় তিনি সারাদেশে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সদা সতর্ক থাকার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমও উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার সন্ত্রাসী ঘটনায় শেখ সেলিমের দৌহিত্র্য জায়ান চৌধুরী নিহত হন। এসময় শেখ সেলিম প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। প্রধানমন্ত্রী শেখ সেলিমকে সান্ত্বনা দেন।