স্বর্ণ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবৈধ স্বর্ণ বৈধ করার জন্য নতুন করে আরো তিন মাস সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, অবৈধ সোনা বৈধ করতে ৮ মে পর্যন্ত সময় বেেঁধ দেওয়া ছিল। এ বিষয়ে প্রজ্ঞাপন জারিতে কিছু দাপ্তরিক কাজ এখনো বাকি আছে। তাই ব্যবসায়ীদের সুবিধার্থে এ সময়সীমা আরো তিন মাস বাড়ানো হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনাকালে তিনি এ কথা বলেন। আলোচনায় জুয়েলারি সমিতির সহ-সভাপতি এনামুল হক খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর শেষে গতকাল রাতে হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হওয়ায় তাকে সান্ত্বনা দেন —ফোকাস বাংলা