মুলাদীতে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

বরিশালের মুলাদীতে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে এক স্বামী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামের মৃত আশ্রাব আলী বেপারীর পুত্র কাঠমিন্ত্রী জালাল বেপারী (৫০) ফটাকসিন ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। 
 
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জালাল বেপারীর সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে জালাল বেপারী দোকান থেকে গুদামজাত করণ ট্যাবলেট ফটাকসিন ক্রয় করে বাড়িতে ফেরে। 
 
সকাল সাড়ে ৮টার দিকে সে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন সকাল ৯টায় জালাল বেপারীকে মুলাদী হাসপাতলে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানা পুলিশ তার লাশ মর্গে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/নূহু