নাটোরের সিংড়া উপজেলায় ৭ ফিট ২ ইঞ্চি গাঁজার গাছসহ আব্দুল আজিজ ওরফে আজিত (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীকন্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজিত সুকাশ ইউনিয়নের শ্রীকন্ডা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার মাধ্যমে আব্দুল আজিজকে আদালতে প্রেরণ করা হয়েছে। সিংড়া থানার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
ইত্তেফাক/বিএএফ